ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

অক্টোবরের আগে ভাঙা রাস্তা মেরামত, সরানো হবে পুরোনো বাস : পরিবেশ উপদেষ্টা

আগামী অক্টোবর মাসের মধ্যে সব ভাঙাচোড়া রাস্তা মেরামত করা হবে এবং সরিয়ে ফেলা হবে পুরোনো বাস। আজ সোমবার (৩০ জুন) সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে এ কথা জানান পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘অক্টোবরের আগে ভাঙাচোড়া রাস্তা মেরামত করা হবে। নতুন করে আড়াই শ বাস কেনা হবে। বিআরটিএর মাধ‍্যমে পুরনো বাস সরিয়ে ফেলা হবে।’


তিনি আরও বলেন, ‘সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাথে মিলে এক সাথে কাজ করব। ঢাকার আশেপাশে ইট ভাটাকে ‘‘নো ব্রিক ফিন্ড জোন’’ ঘোষণা করা হবে। চীনের সাথে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নে কাজ করবে সরকার। ধাপে ধাপে এটি করা যাবে।’


বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও এ সময় জানান পরিবেশ উপদেষ্টা।

ads
ads
ads

Our Facebook Page

↑